
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ৭ মে, ২০২৪ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেস্ট হোল্ডিংস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির সর্বোচ্চ ৫৫ কোটি ৮২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড শেয়ার লেনদেন করেছে ৪০ কোটি ৫৬ লাখ ১০ হাজার টাকার। এবং গোল্ডেন সন লিমিটেড ৩৮ কোটি ৮৪ লাখ ২০ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- লাভেলো, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, মালেক স্পিনিং এবং সি পার্ল বিচ রিসোর্ট।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments