
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ৮ মে, ২০২৪ তারিখ সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির সর্বোচ্চ ৩৯ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মালেক স্পিনিং লিমিটেড শেয়ার লেনদেন করেছে ৩৭ কোটি ১৮ লাখ ৬০ হাজার টাকার। এবং বেস্ট হোল্ডিংস লিমিটেড ৩২ কোটি ৫২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- লাভেলো, ওরিয়ন ইনফিউশন, ই-জেনারেশন, গোল্ডেন সন, প্যারামাউন্ট টেক্সটাইল, ফারইস্ট নিটিং এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


























Recent Comments