
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ১২ মে, ২০২৪ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির সর্বোচ্চ ৪৭ কোটি ৬ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেস্ট হোল্ডিংস লিমিটেড শেয়ার লেনদেন করেছে ৪৬ কোটি ২৪ লাখ ৭০ হাজার টাকার। এবং নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি ৩৮ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- গোল্ডেন সন, ফারইস্ট নিটিং, ই-জেনারেশন, মালেক স্পিনিং, ওআইমেক্ম ইলেকট্রোডস, লাভেলো আইসক্রিম এবং কোহিনূর ক্যামিকেলস্ কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


























Recent Comments