
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ১৪ মে, ২০২৪ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ই-জেনারেশন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির সর্বোচ্চ ২৮ কোটি ১৮ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশন লিমিটেড শেয়ার লেনদেন করেছে ২০ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকার। এবং নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি ১৬ কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাডভেন্ট ফার্মা, কোহিনূর ক্যামিকেলস, বেস্ট হোল্ডিংস, এসকে ট্রিমস, গোল্ডেন হারভেস্ট এগ্রো, ওরিয়ন ফার্মা এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments