ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ৮ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩২ কোটি ১৩ লাখ ৩২ হাজার টাকার। এদিকে ব্র্যাক ব্যাংক লিমিটেডের ২৮ কোটি ২ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৪ কোটি ১৫ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থান রয়েছে।
এছাড়া, লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল, দ্য একমি ল্যাবরেটরিজ, অগ্নি সিস্টেমস, গ্রামীণফোন, মিডল্যান্ড ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট এবং সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments