ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ড্রাগন সোয়েটার এন্ড স্পিনিং মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ১১ কোটি ৫৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এনআরবি ব্যাংক পিএলসির আজ ৮ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং ৬ কোটি ৪৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এশিয়াটিক ল্যাবরেরিজ লিমিটেড।
এছাড়া আজ লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, জেনেক্স ইনফোসিস, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সাইফ পাওয়ার, ফাইন ফুডস, সালভো কেমিক্যাল এবং বাংলাদেশ শিপিং করপোরেশন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments