ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২০ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এনসিসি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ৪২ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস লি: । কোম্পানিটির ২৮ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
২৫ কোটি ৪০ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে টেকনো ড্রাগস লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে মীর আক্তার হোসেন লিমিটেড, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ব্র্যাক ব্যাংক পিএলসি, নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি এবং বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম


























Recent Comments