ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৯৯ কোটি ২৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার লেনদেন হয়েছে ২৬ কোটি ৬০ লাখ ২৫ হাজার টাকার।
২৬ কোটি ১০ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, বিডি থাই অ্যালুমিনিয়াম, ব্র্যাক ব্যাংক, খান ব্রাদার্স পিপি, বিডি কম, এনসিসি ব্যাংক ও মালেক স্পিনিং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম




























Recent Comments