ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ২৮ কোটি ৭৮ লাখ ০২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডস লিমিটেড শেয়ার লেনদেন করেছে ২৫ কোটি ৮৮ লাখ ০৯ হাজার টাকার। এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড ২৩ কোটি ৮০ লাখ ০৩ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- খান ব্রাদাস, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, লিগাসি ফুটওয়ার, রূপালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.




























Recent Comments