ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩০ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির ৭৪ কোটি ৮৬ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৬০ কোটি ৭৯ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
৫৭ কোটি ৪৯ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস্ পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স পিএলসি, আইটি কনসালটেন্টস লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সিটি ব্যাংক পিএলসি, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম





























Recent Comments