ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৫ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস্ পিএলসি। কোম্পানিটির ৫৩ কোটি ৪০ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ৪১ কোটি ২৬ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
৪১ কোটি ০৬ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড , আইটি কনসালটেন্টস লিমিটেড , ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড , শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড এবং বিএসআরএম স্টিল লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম





























Recent Comments