ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ছয় দিনের বিরতি শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন-২০২৬) আজ জাতীয় সংসদ ভবনে পুনরায় শুরু হবে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হবে।
গেল ৩০ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাসের পর অধিবেশন মুলতবি করা হয়। চলতি অধিবেশনে জাতীয় বাজেটের পাশাপাশি অর্থ বিল এবং সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও সংসদের অনুমোদন পেয়েছে।
গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের পর সরকার ও বিরোধী দলের সদস্যরা দীর্ঘ সময় ধরে বাজেটের ওপর আলোচনা করেন। এ সময় অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন, আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে বক্তব্য দেন তারা।
আজকের বৈঠকের মাধ্যমে বাজেট-পরবর্তী আইন প্রণয়ন ও অন্যান্য সংসদীয় কার্যক্রম আবারও শুরু হচ্ছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম





























Recent Comments