শুক্রবার, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদস্পট মার্কেটে যাচ্ছে ২৪ কোম্পানি
spot_img
spot_img

স্পট মার্কেটে যাচ্ছে ২৪ কোম্পানি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ১৭ নভেম্বর স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২৪ কোম্পানি। এগুলো হলো- রানা অটোমোবাইল, আমরা টেকনোলোজিস, আমরা নেটওয়ার্কস, কেডিএস এক্সেসরিজ, অলিম্পিক এক্সেসরিজ, জিলাবাংলা সুগার, শ্যামপুর সুগার, ইফাদ অটোস, অগ্নী সিস্টেমস, আলহাজ টেক্সটাইল, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আমান ফিড, এপেক্স স্পিনিং, এপেক্স ফুড, এএমসিএল (প্রাণ), ডেফোডিল কম্পিউটার্স, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, জেনারেশন নেক্সট ফ্যাশন, দুলামিয়া কটন, ইন্দোবাংলা ফার্মা, কোহিনুর কেমিক্যাল, ম্যাকসন্স স্পিনিং, রংপুর ফাউন্ড্রি এবং তসরিফা ইন্ডাস্ট্রিজ। এর মধ্যে ১৮ নভেম্বর পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন চলবে রানা অটোমোবাইল, আমরা টেকনোলোজিস, আমরা নেটওয়ার্কস, দুলামিয়া কটন, কেডিএস এক্সেসরিজ, অলিম্পিক এক্সেসরিজ, ইফাদ অটোস, অগ্নী সিস্টেমস, আলহাজ টেক্সটাইল, আমান ফিড, এপেক্স স্পিনিং, এপেক্স ফুড, এএমসিএল (প্রাণ), ডেফোডিল কম্পিউটার্স, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, কোহিনুর কেমিক্যাল, ম্যাকসন্স স্পিনিং এবং রংপুর ফাউন্ড্রি এবং তসরিফা ইন্ডাস্ট্রিজর। রেকর্ড ডেটের কারণে আগামী ২১ নভেম্বর এসব কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। এছাড়া ২১ নভেম্বর পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন চলবে অলটেক্স, জেনারেশন নেক্সট, শ্যামপুর সুগার এবং জিলবাংলা সগুরের। রেকর্ড ডেটের কারণে আগামী ২২ নভেম্বর এসব কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

ম্যাকসন্স স্পিনিং লিমিটেড: এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ১৯ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ০৭ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৭৩ পয়সা লোকসান হয়েছিল। গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২০ টাকা ০৯ পয়সা।

কেডিএস এক্সেসোরিজ লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৯ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ১৮ পয়সা। আগের বছর কোম্পানিটি ৭.৫০ শতাংশ ক্যাশ ও ৭.৫০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল।

আর ২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৭৫ পয়সা।
অগ্নী সিস্টেমস লিমিটেড : ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ৩.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৭ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৩১ পয়সা। গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৬২ পয়সা। আগামী ১৫ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

রানার অটোমোবাইলস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন ২০২১ পর্যন্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৩ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৬ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল এক টাকা ৯৭ পয়সা। গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৫ টাকা ১৬ পয়সা।

আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তবে সেটি এর আগে ঘোষিত ১ অর্ন্তর্বতী ডিভিডেন্ডের সাথে সমন্বয় হবে। এর অর্থ কোম্পানিটি কোনো চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেনি। তাই বিনিয়োগকারীরা এখন এই শেয়ারে বিনিয়োগ করলে সর্বশেষ বছরের জন্য কোনো ডিভিডেন্ড পাবেন না। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৮ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৯৩ পয়সা লোকসান হয়েছিল।

তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন ২০২১ পর্যন্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ২.৫ শতাংশ ক্যাশ ও ২.৫ শতাংশ স্টকসহ ৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৩ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৪ পয়সা।আগের বছর শেয়ার প্রতি ২ টাকা ৮৭ পয়সা লোকসান হয়েছিল।

আমান ফিড লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে । ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ২ টাকা ৫৩ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ২ টাকা ৭১ পয়সা।

ড্যাফোডিল কম্পিউটার : কোম্পানিটি ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৩ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (্ইপিএস) হয়েছে ৭০ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৯১ পয়সা।

অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড : ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য এক শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৩৩ পয়সা লোকসান হয়েছে। আগের বছর এক সময় যার পরিমাণ ছিল ৫২ পয়সা। আগামী ২৩ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

ইফাদ অটোস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ২ টাকা ১৮ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৯২ পয়সা। আগামী ২২ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস : কোম্পানিটি ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ৭ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। এর মধ্যে ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড স্পন্সর পরিচালক ছাড়া বাকি শেয়ারহোল্ডাররা পাবেন। বাকি ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড সাধারণ শেয়ারহোল্ডার এবং আইসিবি’র জন্য বরাদ্দ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৮ টাকা। চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.২৯ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১.৩৩ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল) : ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ৩ টাকা ৬৮ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৩ টাকা ১১ পয়সা। আগামী ২৬ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এএমসিএল প্রাণ লিমিটেড : ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৩২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৩৭ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৫ টাকা ৭০ পয়সা। আগামী ২৬ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

আমরা নেটওয়ার্কস লিমিটেড : ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৪ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৩ টাকা ১৯ পয়সা। আগামী ২৮ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

আমরা টেকনোলজিস লিমিটেড : ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে।সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪৫ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৪৬ পয়সা। আগামী ২৮ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

অ্যাপেক্স ফুডস লিমিটেড : ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ০৭ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৮৮ পয়সা। আগামী ১৫ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড: ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৯৩ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৪৮ পয়সা। আগামী ১৫ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

অলটেক্স লিমিটেড : ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় লোকসান হয়েছে ৫ টাকা ০৮ পয়সা। আগামী ২২ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম)অনুষ্ঠিত হবে।

দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে এক টাকা ৩৭ পয়সা। আগের বছর একই সময় লোকসান ছিল এক টাকা ১৮ পয়সা। চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে মাইনাস ৩৬ টাকা ২৫ পয়সা। আগামী ২০ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

শ্যামপুর সুগার মিলস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২৫ টাকা ১৪ পয়সা। আগের বছর একই সময় লোকসান ছিল ১২১ টাকা ৩৮ পয়সা। আগামী ২৫ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ পয়সা। আগের বছর ইপিএস ছিলো ১ পয়সা। চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ১১ টাকা ৯১ পয়সা। আগামী ২৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

জিলবাংলা সুগার লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ ডিসেম্বর দুপুর ২টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments