ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এশিয়া কাপ হকিতে ইন্দোনেশিয়ার জাকার্তায় আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচ। আজকের ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলেই পঞ্চম হয়ে আসর শেষ করবে বাংলাদেশ হকি দল।

এশিয়া কাপের প্রথম আসরে পঞ্চম হওয়ার পর আর কোনো আসরেই তা টপকানো সম্ভব হয়নি বাংলাদেশের পক্ষে। আজ আবারও পঞ্চম স্হান দখল করার সুযোগ রয়েছে বাংলাদেশের কাছে। যদিও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অতীত রেকর্ড খুব একটা ভালো না। এশিয়া কাপের ১০ আসরে বাংলাদেশ ৬ বার মুখোমুখি হয়েছে পাকিস্তানের। প্রত্যেকবার পাকিস্তানের কাছে হার স্বীকার করতে হয় বাংলাদেশকে।
২০২১ সালে সর্বশেষ ঢাকার এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে ৬-২ গোলে হার স্বীকার করতে হয়েছিল বাংলাদেশকে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.


































Recent Comments