ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৯ নভেম্বর, রোববার রেকর্ড ডেটের কারণে বন্ধ রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ড্যাফোডিল কম্পিউটার্স, এইচ.আর টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা ও শেপার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
আজ রোববার রেকর্ড ডেটের কারণে কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এ ৫ কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে আগামীকাল ৩০ নভেম্ববর, সোমবার।
এর আগে কোম্পানিটি স্পট মার্কেটে শেয়ার লেনদেন সম্পন্ন করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments