শনিবার, ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনআত্মসমর্পণ করে জামিন পেলেন অপু বিশ্বাস
spot_img
spot_img

আত্মসমর্পণ করে জামিন পেলেন অপু বিশ্বাস

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের এক হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে জামিন দিয়েছেন আদালত। রোববার দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাশার কামরুল জানান, গত ২ জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান অপু বিশ্বাস। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তিনি বৃহস্পতিবার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিননামা দাখিল করেন। রোববার আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তা মঞ্জুর করেছেন।

এনামুল হক নামের এক ব্যক্তি জুলাই আন্দোলেনের সময় হত্যাচেষ্টার অভিযোগে চলতি বছরের মার্চ মাসে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ২৮৩ জনকে আসামি করে মামলার আবেদন করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আসামি করা হয়েছে ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আশনা হাবিব ভাবনা, নায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীকে।

আরও পড়ুন: দর্শক হাসানো দিলদারকে ছাড়া ২২ বছর

আদালতের নির্দেশে ভাটারা থানা ২৯ এপ্রিল তা এজাহার হিসেবে লিপিবদ্ধ করার প্রক্রিয়া শুরু করার কথা বলেন পরিদর্শক (তদন্ত) সুজন হক।

গত ১৮ মে গ্রেপ্তার করা হয় নুসরাত ফারিয়াকে। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। ২০ মে জামিন পান নুসরাত ফারিয়া।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments