মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনআত্মহত্যার চেষ্টার পর কোমায় মারা যান কোকো লি
spot_img
spot_img

আত্মহত্যার চেষ্টার পর কোমায় মারা যান কোকো লি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ডিজনি তারকা ও পপ গায়িকা কোকো লি বুধবার মারা গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ও ফেসবুকের এক পোস্টে তার বোন এ তথ্য নিশ্চিত করেছেন।

লির বোন ক্যারল ও ন্যান্সি জানান, তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু কোমায় থেকেই মারা যান।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, তিনি বিষণ্ণতায় ভুগছিলেন বেশ কিছুদিন ধরে। এরপরই নিলেন আত্মঘাতী সিদ্ধান্ত।

হংকংয়ে জন্মগ্রহণ করেন লি, শৈশবে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। বেড়ে ওঠেন সান ফ্রান্সিসকোতে। মাধ্যমিক পড়াশোনার পর তিনি ছুটিতে তার জন্ম শহরে ফিরে যান। সেখানে একটি গানের প্রতিযোগিতায় অংশ নেন। ওই প্রতিযোগিতায় প্রথম পুরষ্কার জিতেছিলেন তিনি। এর মধ্য দিয়ে তার পপ সংগীতে পথচলা শুরু হয়েছিলো।

১৯৯৪ সালে দুটি ম্যান্ডারিন অ্যালবামের মাধ্যমে লি ম্যান্ডোপপ সংগীতে প্রবেশ করেন। পরের বছরের মধ্যে তিনি একটি ইংরেজি ভাষার অ্যালবাম বের করেন। পাশাপাশি তৃতীয় ম্যান্ডারিন অ্যালবামও প্রকাশ করেন।

তিনি মুলান থিম সং ‘রিফ্লেকশন’ ম্যান্ডারিন ভাষায়ও গেয়েছেন। তার গান ‘বিফোর আই ফল ইন লাভ’ ১৯৯৯ সালে হলিউড ফিল্ম রানঅ্যাওয়ে ব্রাইড এ যখন গাওয়া হয় যেখানে কণ্ঠ মেলান বিখ্যাত অভিনয় শিল্পী জুলিয়া রবার্টস ও রিচার্ড গেরে।

১৯৯৯ সালে দক্ষিণ কোরিয়ায় মাইকেল জ্যাকসন অ্যান্ড ফ্রেন্ডস বেনিফিট কনসার্টে তিনি পারফর্ম করেন। তিনি টিভি ট্যালেন্ট শো ‘চাইনিজ আইডল’ অনুষ্ঠানের বিচারকও ছিলেন।

লিকে নিয়ে তার বোন ক্যারল ও ন্যান্সি লেখেন, গত ২৯ বছরে তিনি অগণিত আন্তর্জাতিক স্বীকৃতি ও প্রশংসা পেয়েছেন। দুর্দান্ত লাইভ পারফরম্যান্সের জন্য শ্রোতাদের ওপর একটি বিস্ময়কর ছাপ রেখে গেছেন। এই বছরটি লি’র গাওয়া ক্যারিয়ারের ৩০তম বছর হিসেবে চিহ্নিত হবে।

উল্লেখ্য, হংকংয়ে জন্মগ্রহণকারী এ গায়িকা ৪৮ বছর বয়সে মারা যান।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments