বৃহস্পতিবার, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআনচেলত্তির নিয়োগে অনিয়মের অভিযোগে ফিফার তদন্ত
spot_img
spot_img

আনচেলত্তির নিয়োগে অনিয়মের অভিযোগে ফিফার তদন্ত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ব্রাজিলের কোচ হিসেবে কাজ শুরু করেছেন কার্লো আনচেলত্তি। কিন্তু তার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। ফিফার বৈধ লাইসেন্সধারী এজেন্ট নন এমন ব্যক্তি আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়ার আলোচনায় সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ উঠেছে। ওই অভিযোগের প্রেক্ষিতে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা।

ব্রাজিলের সংবাদ মাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কার্লো আনচেলত্তির নিয়োগ প্রক্রিয়ায় সম্পৃক্ত ছিলেন ডিয়াগো ফার্নান্দো নামের এক ব্যক্তি। তিনি রিয়াল মাদ্রিদের পরিচালক জোসে অ্যাঞ্জেল সানচেজের সঙ্গে যোগাযোগ করে ক্লাবের সঙ্গে থাকা আনচেলত্তির চুক্তি বাতিল করতে সহায়তা করেছেন।

ব্রাজিলের দায়িত্ব নেওয়ার জন্য কার্লো আনচেলত্তি ও তার এজেন্টদের সঙ্গে বিভিন্ন সময়ে এই ফার্নান্দো বৈঠক করেছেন। মধ্যস্থতাকারী হিসেবে দুই পক্ষের সমঝোতা করতে সহায়তা করেছেন। এমনকি মাদ্রিদ থেকে কার্লো আনচেলত্তির সঙ্গে রিও ডি জেনেইরোতেও যান তিনি। ব্রাজিলের জার্সি পরে ডন কার্লোর সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেন।

অথচ ডিয়াগো ফার্নান্দো ফিফা নিবন্ধিত কোন এজেন্ট নন এবং ফিফার নিয়ম অনুসারে কোন ফুটবলার কিংবা কোচের সঙ্গে চুক্তি সংক্রান্ত কাজে নিবন্ধন নেই এমন কেউ সম্পৃক্ত থাকতে পারবেন না। ব্রাজিল সংবাদ মাধ্যম দাবি করেছে, আনচেলত্তিকে ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নিতে সহায়তা করায় ফার্নান্দো ১.২ মিলিয়ন ইউরো কমিশন নিয়েছেন।

ব্রাজিল ফুটবলের সদ্য সাবেক সভাপতি এজনাল্ডো রদ্রিগুয়েজের সঙ্গে তার এই কমিশনের চুক্তি হয়েছিল বলে দাবি করা হয়েছে। তবে ফার্নান্দোর কার্যালয় থেকে দাবি করা হয়েছে, তিনি মধ্যস্থতাকারী নন পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সিবিএফ ও ফিফার নিয়ম মেনেই কাজ করেছেন।

ফিফার পক্ষ থেকে সিবিএফের বর্তমান সভাপতি সামির দাউদ ও তার প্রশাসনের কাছে ফার্নান্দোর ভূমিকা কী ছিল, তাকে কত অর্থ দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে এই সংক্রান্ত তথ্য ৪ জুনের মধ্যে জমা দিতে বলেছে। বর্তমান প্রশাসন দাবি করেছে, কার্লো আনচেলত্তির সঙ্গে চুক্তি খুব গোপনীয়তার সঙ্গে হয়েছে এবং এই সংক্রান্ত তথ্যাদি এডনাল্ড রদ্রিগুয়েজের বোর্ডের নিয়ন্ত্রণে রয়েছে। যদিও বর্তমান প্রশাসন ফিফার তদন্তে সহায়তা করছে এবং বিষয়টি সিবিএফের অভ্যন্তরে রাখার সর্বোচ্চ চেষ্টা করছে।

কোচ নিয়োগে অনিয়ম প্রমাণিত হলে সিবিএফ’কে জরিমানা করতে পারে ফিফা। এছাড়া এই নিয়োগ প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী রাখায় সিবিএফের নিয়োগ দেওয়া এজেন্ট ও আনচেলত্তির এজেন্ট সাজা পেতে পারেন। তাদের অর্থ দ্বন্দ্ব, লাইসেন্স রহিতকরণ বা সাময়িক বাতিলের মতো সিদ্ধান্ত নিতে পারে ফিফা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments