রবিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআনচেলত্তি যুগের ছন্দে ফিরেছে রিয়াল মাদ্রিদ
spot_img
spot_img

আনচেলত্তি যুগের ছন্দে ফিরেছে রিয়াল মাদ্রিদ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: লা লিগায় পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনে সেল্তা ভিগোকে ২–১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা নবম জয় তুলে নিল লস ব্লাঙ্কোসরা। ২০২২ সালের মে থেকে সেপ্টেম্বরের মধ্যে কার্লো আনচেলত্তির অধীনে টানা ১০ ম্যাচ জয়ের পর এটিই রিয়ালের সেরা জয়ের ধারা। আর এই জয়ের নায়ক বদলি হিসেবে নামা তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড কার্লোস এস্পি।

সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার ম্যাচের শুরুটা অবশ্য রিয়াল মাদ্রিদের জন্য মোটেও সুখকর ছিল না। মাত্র ষষ্ঠ মিনিটেই উইলিয়ট সুইডবার্গের পাস থেকে পাবলো দুরানের গোলে এগিয়ে যায় সফরকারী সেল্তা ভিগো। প্রথমার্ধে নিজেদের ছায়া হয়ে থাকা রিয়াল আরও গোল হজম করতে পারত। এর মধ্যেই ৩৯ মিনিটে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ নষ্ট করেন কিলিয়ান এমবাপ্পে।

বক্সের ভেতর ফাউলের শিকার হয়ে নিজেই পেনাল্টি আদায় করেছিলেন ফরাসি তারকা, কিন্তু ‘পানেনকা’ শট নিতে গিয়ে বল উড়িয়ে মারেন ক্রসবারের ওপর দিয়ে। এই পেনাল্টি মিসে অনাকাঙ্ক্ষিত এক পরিসংখ্যানেও নাম উঠেছে এমবাপ্পের। রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রতিযোগিতামূলক ম্যাচে এখন পর্যন্ত নেওয়া ২৮টি পেনাল্টির মধ্যে ৬টিই মিস করলেন তিনি—ব্যর্থতার হার প্রায় ২১ শতাংশ।

বিরতির পর খোলস ছেড়ে বেরিয়ে আসে স্বাগতিকেরা। দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুস জুনিয়র মাঠে নামার পর রিয়ালের আক্রমণে গতি বাড়ে। ৬৬ মিনিটে এমবাপ্পের পাস থেকে নিচু শটে দলকে সমতায় ফেরান জুড বেলিংহাম। ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই ৮৫ মিনিটে বাজিমাত করেন গ্রীষ্মে লেভান্তে থেকে আসা

বদলি হিসেবে মাঠে নামার মাত্র ৬ মিনিট পর ভিনিসিয়ুস জুনিয়রের ক্রস থেকে নেওয়া এস্পির হেড গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি শটে এস্পি বল জালে জড়ান। রিয়াল মাদ্রিদের হয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে এখন পর্যন্ত মাত্র ৬৩ মিনিট খেলেই ৪টি গোল করে ফেললেন এস্পি।

গত ২০ সেপ্টেম্বর আতলেতিকো মাদ্রিদের কাছে ২–১ গোলে হারের পর আর কোনো ম্যাচে হারেনি রিয়াল মাদ্রিদ; টানা ৯ ম্যাচ জিতে দারুণ ছন্দে রয়েছে দলটি। এই জয়ের ফলে ১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার (১২ ম্যাচে ৩৩ পয়েন্ট) সমান পয়েন্ট অর্জন করল রিয়াল, যদিও গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। অন্যদিকে ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার ১৩তম স্থানেই আটকে থাকল সেল্তা ভিগো।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments