
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইল। শনিবার টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ বার খেলতে নেমেছিলেন গেল। আউট হওয়ার পরে দেখা গেল, সাইডলাইনের বাইরে দাঁড়িয়ে রয়েছেন সতীর্থরা। তাঁদের সামনে দিয়ে ব্যাট উঁচিয়ে বেরিয়ে যান গেল। যাওয়ার সময় সতীর্থদের সঙ্গে খানিক খুনসুটি করতেও দেখা গেল তাঁকে।
বিশ্বকাপের আগেই গেইল জানিয়েছিলেন, এটিই তাঁর শেষ বিশ্বকাপ হতে চলেছে। চলতি বিশ্বকাপে খুব একটি ভাল ছন্দে দেখা যায়নি গেলকে। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯ বলে ১৫ রান করেন তিনি। তার মধ্যে ছিল দু’টি বিশাল ছক্কা। প্যাট কামিংসের বলে আউট হন গেইল। পরে দেখা যায় গ্যালারিতে থাকা দর্শকদের দিকে নিজের গ্লাভস ছুড়ে দিচ্ছেন তিনি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.


































Recent Comments