বুধবার, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকআন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল অপরিশোধিত তেলের দাম
spot_img
spot_img

আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল অপরিশোধিত তেলের দাম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাভিত্তিক সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে অনিশ্চয়তা বাড়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে।

বুধবার (১২ আগস্ট) রয়টার্সের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারের মানদণ্ড ব্র্যান্ড ক্রুডের দাম ৭২ সেন্ট বা ০ দশমিক ৮১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৯ দশমিক ৬৩ ডলারে পৌঁছেছে।

একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৭১ সেন্ট বা ০ দশমিক ৮৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে মঙ্গলবার ব্র্যান্ড ও ডব্লিউটিআই-উভয় সূচকের দামই এক ডলারের বেশি বেড়ে যায়। এতে ৩১ জুলাইয়ের পর সর্বোচ্চ সমাপনী অবস্থানে পৌঁছায় আন্তর্জাতিক তেলের বাজার।

মার্কিন যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত বৃদ্ধির খবর প্রকাশের পরও বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। সোমবার জ্বালানি তেলের দাম প্রায় ৫ শতাংশ পর্যন্ত লাফিয়ে বাড়ে।

বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে অনিশ্চয়তা বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে। এর প্রভাবেই আন্তর্জাতিক তেলের বাজারে ধারাবাহিকভাবে দাম বাড়ছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments