ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভারতে প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে নিজের অবস্থানে কিছুটা পরিবর্তন এনেছেন বলিউড অভিনেতা সালমান খান। শুরুতে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার আহ্বান জানালেও এবার তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।
এরপরই সমালোচনার মুখে পড়েছেন বলিউডের অন্যতম নায়ক সালমান খান।
সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় সালমান বলেছেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও শিক্ষার নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কঠোর ব্যবস্থা নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের অযথা উদ্বিগ্ন না হয়ে সরকারের আশ্বাসের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।
এরপর নেটিজেনরা সালমানকে বলছেন, এই পোস্ট আপনার সর্বশেষ তিনটি সিনেমার চেয়েও খারাপ।
সালমান এর আগে নিজের স্কুলজীবনের একটি পুরোনো ছবি শেয়ার করে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন সালমান। সে সময় তিনি প্রশ্নফাঁসকে দেশের শিক্ষাব্যবস্থার জন্য গুরুতর সংকট হিসেবে উল্লেখ করেন এবং আন্দোলনের কৃতিত্ব শিক্ষার্থীদেরই প্রাপ্য বলে মন্তব্য করেন। একই সঙ্গে আন্দোলনকে রাজনৈতিক রূপ না দেওয়ারও আহ্বান জানিয়েছিলেন।
সালমান বলছেন, উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদ প্রশংসনীয়। তবে আন্দোলনের একপর্যায়ে সহিংসতার ঘটনা ঘটায় তিনি দুঃখ প্রকাশ করেন এবং আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তার মতে, প্রশ্নফাঁসের মতো সমস্যাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধান করা প্রয়োজন।
সালমানের এই সুর বদলের কারণে ক্ষিপ্ত নেটিজেনরা বলছেন, ভাইজানকে রাজনৈতিকভাবে হাইজ্যাক করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments