ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তরুণদের কাছে বেশ পরিচিতি পেয়েছে রাজধানী ঢাকার নাখালপাড়ার ব্যাটারির গলি। এটার বড় কারণ ‘ফিমেল’ নামে এক ঘণ্টার নাটক। এর ফলে এই গলির বাসিন্দাদের চিনে ফেলেছেন দর্শকরা। এরই মধ্যে ফিমেল ও ফিমেল-২ নির্মিত হয়েছে। ‘ফিমেল’ এবং ‘ফিমেল-২’-এর সফলতার ধারাবাহিকতায় কাজল আরেফিন অমি নির্মাণ করছেন ‘ফিমেল-৩’।

নাটকের গল্পে দেখা যাবে, ব্যাটারি গলিতে আর আগের মতো গ্যাঞ্জাম নেই। এলাকায় ঘটে যাওয়া দুটো বড় ঘটনা থেকে শিক্ষা নিয়ে সবাই সিদ্ধান্ত নিয়েছে ফিমেল (নারী) নিয়ে তারা আর কোনো ঝামেলায় জড়াবেন না। বিয়ে করে সংসারী হওয়ার সিদ্ধান্ত নেয় এতিম আকবর ও কুত্তা মিজান। কিন্তু এখান থেকেই ঝামেলা শুরু হয়। এতিম আকবর চায় কুত্তা মিজানের আগে বিয়ে করতে, অন্যদিকে কুত্তা মিজান চায় এতিম আকবরের আগে বিয়ে করে দেখিয়ে দিতে। তাদের দুজনের প্রতিযোগিতার কারণে ঘটক শিবলু বিপাকে পড়ে যান। ব্যাটারি গলিতে ঘটতে থাকে নানা রকম মজার ঘটনা। এ রকম একটি গল্প নিয়েই নির্মিত হচ্ছে ‘ফিমেল-৩’।
‘ফিমেল-৩’তে অভিনয় করেছেন ব্যাচেলর পয়েন্টখ্যাত মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, সাইদুর রহমান পাভেল, মুসাফির সৈয়দ বাচ্চু, সুমন পাটোয়ারী, লামিমা লাম, শিমুল শর্মা, আরফান মৃধা শিবলুসহ আরও অনেকে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments