শুক্রবার, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিআবাসন ক্রেতাদের জন্য যৌথ উদ্যোগ নিল আইপিডিসি ও আমাদের প্রপার্টিজ
spot_img
spot_img

আবাসন ক্রেতাদের জন্য যৌথ উদ্যোগ নিল আইপিডিসি ও আমাদের প্রপার্টিজ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং রিয়েল এস্টেট প্রতিষ্ঠান আমাদের প্রপার্টিজ সম্ভাব্য আবাসন ক্রেতাদের জন্য গৃহঋণ সুবিধা আরও সহজলভ্য এবং আকর্ষণীয় করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে আমাদের প্রপার্টিজের মানসম্মত আবাসন প্রকল্প এবং আইপিডিসি ফাইন্যান্সের গ্রাহককেন্দ্রিক গৃহঋণ সেবাকে একত্রিত করে বাড়ির মালিকানা অর্জনের প্রক্রিয়াকে আরও সহজ, সাশ্রয়ী এবং সুবিধাজনক করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-এর পক্ষে প্রতিষ্ঠানটির হেড অব ডিস্ট্রিবিউশন (রিটেইল বিজনেস) মোহাম্মদ শহিদুল ইসলাম এবং আমাদের প্রপার্টিজের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. আব্দুর রাজ্জাক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই অংশীদারিত্বের আওতায় আইপিডিসি ফাইন্যান্সের গ্রাহকরা আমাদের প্রপার্টিজের নির্বাচিত আবাসন প্রকল্পে ফ্ল্যাট কিনলে বিশেষ মূল্যছাড়, আকর্ষণীয় বুকিং অফার, প্রতিযোগিতামূলক সুদের হারে গৃহঋণ এবং ঋণ প্রসেসিং ফিতে বিশেষ ছাড়সহ বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন। প্রযোজ্য শর্তসাপেক্ষে এসব সুবিধা দেওয়া হবে। এছাড়া গ্রাহকদের বাড়ি কেনার প্রক্রিয়াকে আরও সহজ ও নির্বিঘ্ন করতে দুই প্রতিষ্ঠান যৌথভাবে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম এবং গ্রাহক সম্পৃক্ত উদ্যোগ পরিচালনা করবে।

এই উদ্যোগের মাধ্যমে আবাসন ও গৃহঋণ সেবাকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে সম্ভাব্য ক্রেতাদের জন্য মানসম্মত আবাসন এবং উপযোগী অর্থায়ন সুবিধা নিশ্চিত করা হবে। ফলে সম্পত্তি নির্বাচন থেকে শুরু করে গৃহঋণ গ্রহণ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি আরও সহজ, দ্রুত এবং গ্রাহকবান্ধব হবে।

এই অংশীদারিত্ব আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-এর উদ্ভাবনী ও সহজলভ্য আর্থিক সমাধান প্রদানের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে ব্যক্তি ও পরিবারের ক্রমবর্ধমান আবাসন চাহিদা পূরণে সহায়তা করার পাশাপাশি গ্রাহকদের জন্য আরও সহজ, সুবিধাজনক ও মূল্যসংযোজনকারী আবাসন ক্রয় অভিজ্ঞতা নিশ্চিত করতে দুই প্রতিষ্ঠানের অভিন্ন লক্ষ্যকে প্রতিফলিত করবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments