ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান বলেছেন, ভবিষ্যতে আমরা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী ফাইন্যান্সিয়াল রিপোর্টিং করবো। প্রতি ৩ মাস অন্তর আর্থিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত প্রতিকূলতার কথা তুলে ধরে তিনি আরও বলেন, আমরা তিন মাসের রিপোর্টিং আর চাইবো না। চাইবো ৬ মাসের রিপোর্টিং। আমরা ৬ মাসের ফুল রিপোর্টিং করবো।
বৃহস্পতিবার (০২ জুলাই) ডিএসই ব্রোকারেজ এসোসিয়েশন (ডিবিএ) আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান এসব কথা বলেন।
ডিবিএর সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার তানভীর হাবিব রহমান, নাহিদ মাহতাব এবং মো. নাফিজ আল তারিক।
বিএসইসি চেয়ারম্যান বলেন, আমি আমার টিমকে বলেছি সল্যুশন মাইন্ডেড হতে৷ আইন আছে আইনের ভেতরে সমাধানও আছে। আজকে যতো বড় বড় কোম্পানি আছে সবাই সল্যুশন মাইন্ডসেটের।
বিএসইসির নতুন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, আজকের কমিশনের ব্যতিক্রম হচ্ছে আমরা হচ্ছি আপনারা। আমরা আপনাদের মধ্য থেকেই এসেছি। আমরা জানি আপনাদের দুঃখ কি, আপনাদের কষ্ট কি, আপমাদের সমস্যা কি। আমি হারে হারে জানি।
মাসুদ খান বলেন, নিয়ন্ত্রণ সংস্থার দুইটা দায়িত্ব রেগুলেট করা এবং আরও বড় কাজ হচ্ছে ফেসিলেটেট করা। আমি আমার পেশাগত অভিজ্ঞতা থেকে যদি বলি, আমরা যারা ফাইন্যান্সে আছি সব ডিপার্টমেন্ট আমাদের কাছে আসে সমস্যা নিয়ে। আমি সবাইকে বলে থাকি, ‘দেখেন আমার কাছে যে সমস্যা নিয়ে আসে সে শুনতে চায়না তার সমস্যা কি। সে শুনতে চায় সমাধান’! তাই আমাদের কে সল্যুশন মাইন্ডের হতে হবে।
অনুষ্ঠানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, পুঁজিবাজারের জন্য এখন এক বিশেষ সময়। সরকার আমাদের জিজ্ঞেস করেছে আমরা কি চাই। আমরা তিনটা বিষয়ের কথা জানিয়েছি। আমাদের চাহিদাগুলো হলো, সরকারের পলিসি মেকিংয়ে পুজিবাজারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সরকার নিজে মার্কেট প্লেয়ার হিসেবে ভূমিকা রাখবে এবং নিয়ন্ত্রণ সংস্থার স্বাধীন ও শক্তিশালী কমিশন।
তিনি বলেন, আমরা দেখছি বর্তমান সরকার পুঁজিবাজারকে সর্বোচ্চ গুরুত্বদিয়ে কাজ করছে। সরকার চাচ্ছে ঋণ নির্ভরতা থেকে বের হয়ে পুঁজিবাজারের উপর নির্ভরশীল হতে। নিয়ন্ত্রণ সংস্থার নতুন যে কমিশনে সরকার যাদের দায়িত্ব দিয়েছেন, তাদের যে অভিজ্ঞতা ও সুনাম তা আমাদেরকে আস্বস্ত করেছে। বাংলাদেশের পুজিবাজার অর্থনীতিতে যে ভূমিকা রাখার কথা তা এবার রাখবে। পুঁজিবাজারের সুদিন আসছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/





























Recent Comments