মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআমরা আবারও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিততে চাই: বেনজেমা
spot_img
spot_img

আমরা আবারও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিততে চাই: বেনজেমা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে রিয়াল মাদ্রিদ রেকর্ড সংখ্যক শিরোপা জিতেছে। তারা যে বর্তমান চ্যাম্পিয়ন সেটা মঙ্গলবার রাতে অ্যানফিল্ডে প্রমাণ করেছে। ১৪ মিনিটেই লিভারপুলের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়া রিয়াল শেষ পর্যন্ত জিতেছে ৫-২ ব্যবধানে। আর সেটা সম্ভব হয়েছে ভিনিসিউস জুনিয়র ও করিম বেনজেমার জোড়া গোলে। অপর গোলটি করেছেন এদার মিলিতাও।

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে অ্যানফিল্ডে কোনো দল ২-০ গোলে পিছিয়ে পড়ার পর আর জিততে পারেনি। পাশাপাশি অ্যানফিল্ডে কোনো দল কখনো লিভারপুলের জালে তিনবারের অধিক বল জড়াতে পারেনি। রিয়াল মাদ্রিদ গতকাল সেগুলোই করে দেখিয়েছে। নিঃসন্দেহে রিয়াল মাদ্রিদ ইউরোপের প্রকৃত রয়্যাল টিম। যাদের শোকেসে রয়েছে রেকর্ড ১৪টি চ্যাম্পিয়নসিপ লিগের শিরোপা। সবশেষ ৯ আসরে ৫ বারই শিরোপা জিতেছে তারা। ম্যাচ শেষে ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা বলেছেন, তারা যথারীতি এবারও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিততে চান।

‘আমরা ব্যক্তিত্বের সঙ্গে খেলেছি। আমরা গোল তৈরি করেছি। আবারও আমরা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিততে চাই। আজকের ম্যাচটি সত্যিই অসাধারণ ছিল। এমন ম্যাচ খেলতেও ভালো লাগে, আর যারা দেখেন তাদেরও ভালো লাগে।

‘প্রথম ১৫ মিনিট পর প্রকৃত রিয়াল মাদ্রিদকে দেখেছে সবাই। আসলে এই লেভেলে ফুটবলটা বেশ কঠিন। তারা আমাদের চেয়ে ভালো খেলে ভালো সূচনা করেছিল। কিন্তু এটা ছিল একটা বড় ম্যাচ এবং আমরা সেটার জন্য প্রস্তুত ছিলাম।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments