ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ডিভিডন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ ও বাকী ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ০৪ পয়সা।
গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৬ টাকা ৭০ পয়সা।
আগামী ২৯ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
























Recent Comments