শেয়ারবাজার বিডি রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি আমান ফিড পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আর্গাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। প্রতিষ্ঠানটি আমান ফিডের দীর্ঘমেয়াদি রেটিং ‘বিবিবি’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-৪’ নির্ধারণ করেছে। একই সঙ্গে রেটিংয়ের দৃষ্টিভঙ্গি বা আউটলুক রাখা হয়েছে ‘স্থিতিশীল’ (স্টেবল)।
কোম্পানিটির ৩০ জুন, ২০২৬ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাপ্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য পর্যালোচনা করে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।
শেয়ারবাজার বিডি



































Recent Comments