বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedআমিরাতের বিপক্ষে সিরিজ জয় বিশ্বকাপে কাজে দিবে : সোহান
spot_img
spot_img

আমিরাতের বিপক্ষে সিরিজ জয় বিশ্বকাপে কাজে দিবে : সোহান

ডেপইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে  বাংলাদেশ। এর মাধ্যমে এক বছর পর টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের স্বাদ নিতে মক্ষম হলো  টাইগাররা। তবে এই সিরিজ জয় নিউজিল্যান্ডে আসন্ন ত্রিদেশীয় সিরিজে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে বাড়তি আত্মবিশ্বাস দিবে বলে জানান আমিরাত সিরিজে বাংলাদেশের অধিনায়ক নুরুল হাসান সোহান।

 

আরব আমিরাত থেকে  দেশে ফিরে সোহান জানান, আমরা জয়ের ধারায় ফিরেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই সিরিজ জয় নিউজিল্যান্ড সফরে ও বিশ্বকাপে ভালো করতে আত্মবিশ্বাস দিবে। ২০২১ সালের সেপ্টেম্বরে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ জিতেছিলো বাংলাদেশ। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিলো মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি। ঐ সিরিজের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপ এবং পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষীক সিরিজ খেলেছে বাংলাদেশ। সবগুলোতেই হারতে হয়েছে টাইগারদের। আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করতে পারে বাংলাদেশ।

আরব আমিরাতের বিপক্ষে জিতে টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের আক্ষেপ ঘুচাতে সক্ষম হলো  বাংলাদেশ। যা আসন্ন নিউজিল্যান্ড সফর ও বিশ্বকাপে কাজে দিবে বলে মনে করেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের পরিবর্তে আরব আমিরাত সফরে নেতৃত্ব দেয়া সোহান। সোান বলেন, ‘অবশ্যই দেখবেন যে, শেষ কিছুদিন ধরে আমরা ক্লোজ কিছু ম্যাচ হেরেছি। আমার কাছে মনে হয়, এটা ভালো অভ্যাস আমরা জয়ের ধারায় ফিরেছি। এই আত্মবিশ্বাস নিউজিল্যান্ড এবং বিশ্বকাপে ভাল করতে সহায়ক হবে।’

আরব আমিরাতের বিপক্ষে সিরিজের জন্য দুবাইয়ে নেয়া প্রস্তুতিটা ভালো হয়েছে বলে জানান সোহান। বিশ্বকাপের আগে যা অনেক বেশি শুরুত্বপূর্ণ ছিলো মনে করছেন তিনি, ‘বিশ্বকাপের মতো বড় আসরের আগে এ রকম ক্যাম্প, সুযোগ-সুবিধা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। সেখানে পর্যাপ্ত অনুশীলনের সুযোগ পেয়েছি। আমার কাছে মনে হয়, প্রস্তুতিটা ভালো হয়েছে।’

আগামী মাসেই নিউজিল্যান্ড সফরে পাকিস্তানকে নিয়ে  ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। ঐ সিরিজের পর বিশ্বকাপের মঞ্চে নামবে বাংলাদেশ। বিশ্বকাপই বাংলাদেশের মূল লক্ষ্য জানিয়ে  সোহান বরেন, ‘আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপ। বিশ্বকাপকে  লক্ষ্য করেই পরিকল্পনা করছি। এটা আমার কাছে মনে হয়, টিম ম্যানেজম্যান্টের পরিকল্পনা। নিউজিল্যান্ডে যাওয়ার পর পরিস্থিতি কেমন থাকে, কন্ডিশন বুঝেই সিদ্ধান্ত নেয়া হবে হয়তো। আগামী ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে টাইগাররা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এসএস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments