ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফেসবুক স্ট্যাটাসে কিন্তু আমি কোনো পরিচালকের নাম উল্লেখ করে বলিনি। আমার সঙ্গে এমন সিন্ডিকেট পরিচালকরা গত কয়েক বছর ধরেই করেছেন। অথচ পরিচালক রায়হান রাফী ভেবে নিলেন আমি তাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছি। হয়তো নিজের অপরাধবোধ আছে বলেই এমন করে বলছেন ।

নিজের ফেসবুক স্ট্যাটাসের জবাবে নির্মাতা রায়হান রাফির বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে কথাগুলো বলেন চিত্রনায়িকা। ফারদিন দীঘি তার নিজের ফেসবুকে নাম উল্লেখ না করে নির্মাতাদের ঈঙ্গিত করে একটি স্ট্যাটাস দেন। যেখানে নির্মাতাদের পেশাদারিত্ব ও সিন্ডিকেট নিয়ে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেন তিনি। বারবার প্রতারিত হয়ে তিনি শারীরিক ও মানসিকভাবে ভেঙেও পড়েছেন বলে জানান দীঘি। তার স্ট্যাটাস নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে নির্মাতা রায়হান রাফি বিষয়টি নিয়ে কথা বলেন।
রাফি বলেন, দীঘি নিজেই এসে আমার সঙ্গে কথা বলে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছেন। ছবির ব্যাপারে দীঘি আমার সঙ্গে কথা বলেছে। এর মানে এই নয় যে তাকে চূড়ান্ত করা হয়েছে। একটি চরিত্রের জন্য একাধিকজনের সঙ্গে কথা হতেই পারে, চূড়ান্ত একজন হবে এবং তার সঙ্গে লিখিত চুক্তি হবে। দীঘির সঙ্গে তো আমার কোনো লিখিত চুক্তি ও হয়নি। তাকে আমার চরিত্রের জন্য উপযুক্ত মনে হয়নি, ফলে তার সঙ্গে যোগাযোগ করিনি। পরিচালক আরও বলেন দীঘিকে ছোট ছোট ভিডিও বানানো (টিকটক) বন্ধ করতে হবে, অভিনয়ে মনোযোগী হতে হবে।
এদিকে রাফির এমন কথার জবাবে দীঘি বলেন, আমি প্রমাণ দিতে পারব সেই পরিচালক নিজে থেকেই আমার সঙ্গে কাজ করতে চেয়েছেন। ওনার অফিসে নিজেই ডেকেছেন। তখন আমাকে বলেছেন সব ঠিক আছে। প্রযোজকের কিছু বিষয় আছে সেটা ঠিক হলেই আমরা শুটিংয়ে যাব। আমার ডেট ফাঁকা রাখতে বলেছেন। আমি আমার ডেট ফাঁকাও রেখেছি। এরপর আমি তাকে অনেকবার ফোন দিয়েছি কিন্তু তিনি ফোন ধরেননি। আমাকে মৌখিকভাবে চূড়ান্ত করে না জানিয়ে বাদ দিয়েছেন।এছাড়াও রাফির ওয়েব ফিল্মে নেওয়ার কথা বলেও রহস্যজনকভাবে বাদ দেওয়া হয় বলে জানান দীঘি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments