মঙ্গলবার, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনআরও একবার ভিন্ন লুকে ধরা দিলেন ভিকি
spot_img
spot_img

আরও একবার ভিন্ন লুকে ধরা দিলেন ভিকি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউডের ভার্সেটাইল অভিনেতা ভিকি কৌশল। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন দর্শকদের কাছে। কাজ করেছেন বলিউডের নামি দামি সব নির্মাতার সঙ্গে। ১৯ আগস্ট প্রকাশ পেয়েছে ভিকির আরও একটি নতুন সিনেমা ‘ছাভা’র টিজার। এবার আরও একবার ভিন্ন লুকে ধরা দিলেন ভিকি।

ছত্রপতি শিবাজি মহারাজের ছেলে সম্ভাজি মহারাজের চরিত্রে এ সিনেমায় অভিনয় করবেন ভিকি। টিজারে ভয়ংকর এক ভিকিকে দেখেছে দর্শক। যার মধ্যে কোনো ভয় ডর নেই। পড়নে রাজকীয় পোশাক, মাথায় লম্বা চুল। হাতে গলায় ভারি গহনা। তা নিয়ে শত শত শক্রর বিরুদ্ধে একাই লড়াই করছেন তিনি।

১ মিনিট ১২ সেকেন্ডের টিজারটি শেয়ার করে সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে ভিকি লিখেছেন, রাজ্যের রক্ষাকারী, ধর্মের রক্ষক ছাভা আসছে। একজন সাহসী যোদ্ধার অসাধারণ ইতিহাস নিয়ে মুক্তি পেয়েছে টিজার। প্রেক্ষাগৃহে ২০২৪ সালের ৬ ডিসেম্বর গর্জন তুলবে টিজার।

এছাড়া সিনেমায় ভিকির বিপরীতে সম্ভাজি মহারাজের স্ত্রী ইসুবাই ভোঁসলের চরিত্রে রাশমিকা মান্দানাকে দেখা যাবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/কে.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments