রবিবার, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদআরও ১৪ কোম্পানির ইপিএস দেখেননি
spot_img
spot_img

আরও ১৪ কোম্পানির ইপিএস দেখেননি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বৃহস্পতিবার ২৮ জানুয়ারি পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৮০ কোম্পানির বোর্ড সভা ছিলো। সবগুলো কোম্পানিই দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর আগে ৪১ কোম্পানির ইপিএস ডেইলি শেয়ারবাজার ডটকমে প্রকাশ করা হয়েছে।

আজ ১৪ কোম্পানিগুলোর প্রান্তিক প্রতিবেদন নিম্নে তুলে ধরা হলো:

রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল)

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৬ পয়সা।

অন্যদিকে দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ১৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ১৮ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ২৭ টাকা ৬০ পয়সা।

ডেল্টা স্পিনার্স লিমিটেড 

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৬ পয়সা।

অন্যদিকে দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১২ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ১৩ টাকা ৮০ পয়সা।

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) লিমিটেড

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৩৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ২০ পয়সা লোকসান হয়েছিল।

অন্যদিকে দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির সমন্বিত ইপিএস (Consolidated EPS) হয়েছে ৭৭ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিতভাবে শেয়ার প্রতি ১ টাকা পয়সা ৮৬ পয়সা লোকসান হয়েছিল।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ১৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ৩৫ পয়সা লোকসান হয়েছিল।

অন্যদিকে দুই প্রান্তিকে (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির একক ইপিএস (Solo EPS) হয়েছে ৪৯ পয়সা। আগের বছর একই সময়ে এককভাবে শেয়ার প্রতি ২ টাকা পয়সা ৬ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ৫৪ টাকা ৩৮ পয়সা।

ফাইন ফুডস লিমিটেড

চলতি হিসাববছরের প্রথম  দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি ১৫ পয়সা লোকসান হয়েছে। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৮৪ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ১০ টাকা ৫৬ পয়সা।

আলহাজ টেক্সটাইলস মিলস লিমিটেড

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৬৩ পয়সা।

অন্যদিকে দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৬ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ৮ টাকা ৬৩ পয়সা।

অ্যাপেক্স ফুডস লিমিটেড

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৩০ পয়সা।

অন্যদিকে দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৬৫ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ১১৯ টাকা ৭৮ পয়সা।

এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (প্রাণ)

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২ টাকা ১৩ পয়সা।

অন্যদিকে দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা ২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৪ টাকা ২৪ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ৮২ টাকা ৮১ পয়সা।

কাট্টলি টেক্সটাইল লিমিটেড

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৪৯ পয়সা।

অন্যদিকে দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৫ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ১৮ টাকা ২৫ পয়সা।

বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ৪ পয়সা ছিল।

অন্যদিকে দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১০ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ২৭ টাকা ১৪ পয়সা।

আরামিট লিমিটেড

চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি ২৩ পয়সা লোকসান হয়েছে। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ২ টাকা ৬৯ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ২৫ টাকা ৪২ পয়সা।

সামিট পাওয়ার লিমিটেড

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৫২ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ১ টাকা ৪৪ পয়সা ছিল।

অন্যদিকে দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৮১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২ টাকা ৮৪ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ৩২ টাকা ৪১ পয়সা।

অগ্নি সিস্টেমস লিমিটেড

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ২৭ পয়সা ছিল।

অন্যদিকে দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৪৪ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ১৪ টাকা ৫৩ পয়সা।

বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম)

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS)) হয়েছে ৩ টাকা ৫২ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ৫১ পয়সা ছিল।

অন্যদিকে দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা ৯৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৫৩ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ১০৩ টাকা ৩৫ পয়সা।

বারাকা পাওয়ার লিমিটেড

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় ৬৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ৬২ পয়সা ছিল।

অন্যদিকে দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৫০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ২৬ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ১৯ টাকা ৪৫ পয়সা।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments