ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরামিট পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৪৪ পয়সা আয় হয়েছে। গতবছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৩৯ পয়সা লোকসান হয়েছিল।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৭১ পয়সা, যা গত বছর একই সময়ে মাইনাস ৮ টাকা ২৬ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩১ টাকা ৭১ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments