মঙ্গলবার, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআর্জেন্টাইনদের হৃদয় আছে বলেই তারা সেমিফাইনালে
spot_img
spot_img

আর্জেন্টাইনদের হৃদয় আছে বলেই তারা সেমিফাইনালে

ডেইলি শেয়ারবাজার  ডেস্ক: আর্জেন্টিনা যেন এক বাজপাখিকে পেয়েছে। কোপা আমেরিকাতে বাজপাখি মার্টিনেজের কল্যাণে ফাইনালে উঠে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। বিশ্বকাপেও সেই মার্টিনেজ ত্রাতা হয়ে আবির্ভাব হলেন। নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচ টাইব্রেকারে গড়ালে সব আলো যেন একাই কেড়ে নিলেন আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। পেনাল্টি স্পেশালিস্ট এই গোলরক্ষক নেদারল্যান্ডসের প্রথম দুটি শট আটকে দেন।

২০১৪ বিশ্বকাপে এভাবেই টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে ফাইনালে গিয়েছিল আর্জেন্টিনা। সেদিন নায়ক ছিলেন সার্জিও রোমেরো আজ এমিলিয়ানো মার্টিনেজ। ডাচদের হয়ে প্রথম দুটি পেনাল্টি নিতে আসা ভার্জিল ফন ডাইক ও স্টিভেন বার্গুইসের শট ঠেকিয়ে দেন তিনি। যার ফলে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানের জয় পায় আলবিসেলেস্তেরা। একইসঙ্গে আর্জেন্টিনাকে নিশ্চিত করলো কাতার বিশ্বকাপের সেমিফাইনাল। এমিলিয়ানোর মতে, আর্জেন্টাইনদের হৃদয় আছে বলেই তারা সেমিফাইনালে।

টাইব্রেকারের মুহুর্তে নিয়ে এমিলিয়ানো বলেন, প্রথম যেই জিনিসটা আমাদের মাথায় আসে সেটা হলো আবেগ। আমি সাড়ে ৪ কোটি মানুষের জন্য খেলি। মানুষকে এভাবে আনন্দ দেওয়াটা এই মুহূর্তে সবচেয়ে বড় কাজ। আমরা সেমিফাইনালে কারণ আমাদের আবেগ ও হৃদয় আছে। অন্য সবার মতো আমরাও রোমাঞ্চিত।

প্রথম কোয়ার্টারে ফেবারিট ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে ওঠে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। দ্বিতীয় কোয়ার্টারে মেসিদের জয়ে আগামী ১৩ ডিসেম্বর ক্রোয়েশিয়ার মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments