
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড চলতি হিসাব বছরের তিন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ বুধবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রথম (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০.৩৩ টাকা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ০.৪৩ টাকা আয় হয়েছিল। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য ২০.৫৪ টাকা।
এবং দ্বিতীয় (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০.৩৮ টাকা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ০.৬০ টাকা আয় হয়েছিল। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য ২০.৯২ টাকা।
আর তৃতীয় (জানুয়ারি’২১-মার্চ’২১) প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০.৩৫ টাকা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ০.৩৯ টাকা আয় হয়েছিল। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য ২১.২৭ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.


































Recent Comments