
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড ৩০ জুন,২০২২ সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত এই ডিভিডেন্ড স্পন্সর পরিচালকরা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৪৪ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৪.৫২ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৭১ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর বিকাল ৩টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.
































Recent Comments