শুক্রবার, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদআল আরাফাহ ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন
spot_img
spot_img

আল আরাফাহ ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার নন-কনভার্টেবল, ফ্লোটিং রেট, মুদারাবা সাবঅর্ডিনেটেট টায়ার-II ক্যাপিটাল বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে বিএসইসি।

আজ বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ৭৩৮তম সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির তথ্যমতে, ৭ বছর মেয়াদী বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে : নন-কনভার্টেবল, ফুল্লি রিডেম্বল, আনসিকিউর্ড, আনলিস্টেড, মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ড।

স্থানীয় উচ্চ সম্পদশালী ব্যক্তি, কর্পোরেট হাউজ, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড, মার্চেন্ট ব্যাংক এবং বিদেশী ব্যক্তি, কর্পোরেট, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, অন্যান্য সংস্থাসহ অনিবাসী বাংলাদেশী বিনিয়োগকারদেরকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে আল আরাফাহ ইসলামী ব্যাংক এর টায়ার -II ক্যাপিটাল বেজ শক্তিশালী করবে।

এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫০০০০০ (পাঁচ লাখ) টাকা।

বন্ডটির ট্রাস্টি এবং ম্যান্ডেটেড লিড অ্যারেঞ্জার হিসাবে যথাক্রমে গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড কাজ করছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments