সোমবার, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনআশাহত কঙ্গনা!
spot_img
spot_img

আশাহত কঙ্গনা!

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দীর্ঘদিন ধরেই গুঞ্জন রয়েছে অভিনয়কে বিদায় বলতে যাচ্ছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কারণ হিসেবে তার একের পর এক সিনেমা ফ্লপ হওয়া এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণকে সামনে আনছেন সবাই। কঙ্গনাও পরোক্ষভাবে বিষয়টি নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন বারবার।

তবে অভিনয়কে বিদায় না বলে একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি। যা তার বিতর্কিত মন্তব্যের মতোই ধোঁয়াশা তৈরি করেছে। দিন দিন অনুরাগীদের কৌতূহলও বাড়ছে। যেখানেই যাচ্ছেন সেখানেই তাকে এ নিয়ে প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। এবার তেমনই একটি প্রশ্নে নতুন করে ধোঁয়াশা তৈরি করলেন তিনি।

সম্প্রতি ‘রাজাকার:সাইলেন্ট জেনোসাইড অফ হায়দরাবাদ’ সিনেমার ট্রেলার মুক্তি অনুষ্ঠানে উপস্থিত হন কঙ্গনা। সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়—ভবিষ্যতে তার প্রধানমন্ত্রী হওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা! উত্তরে কঙ্গনা বলেন, ‘আমি শুধু ইমার্জেন্সি নামে একটা সিনেমা করেছি। আর সেই ছবিটা দেখার পর আমার মনে হয় না, কেউ আমাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইবেন।’ উল্লেখ্য, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনের এক বিশেষ পর্ব অবলম্বনে ‘ইমার্জেন্সি’ নির্মিত হয়েছে। এতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনার দায়িত্বেও রয়েছেন কঙ্গনা।

সিনেমাটি বানাতে গিয়ে নিজের সব সম্পত্তি নাকি বন্ধক রাখতে হয়েছে তাকে। যা প্রকাশে আনার পর বেশ আলোচনারও জন্ম দিয়েছিল গত বছর। সেই জায়গা থেকে অনেকেই মনে করছেন মুক্তি প্রতীক্ষিত এই সিনেমাটি ফ্লপের তালিকা থেকে সাময়িক মুক্তি দেবে এই অভিনেত্রীকে। সিনেমাটির অন্যান্য চরিত্রে রয়েছেন অনুপম চোপড়া, শ্রেয়স তলপড়ে, মহিমা চৌধুরী ও মিলিন্দ সোমন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments