শনিবার, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনআসছে একুশে ফেব্রুয়ারিতে ‘ভুলিনি সেদিন’
spot_img

আসছে একুশে ফেব্রুয়ারিতে ‘ভুলিনি সেদিন’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি ঘিরে বাংলাদেশ টেলিভিশনে দেখানো হবে নাটক ‘ভুলিনি সেদিন’। রবিউল আলমের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন শাহ জামান মিয়া।

নাটকের গল্পে দেখা যাবে, মিশা নামে এক তরুণী বাবা-মায়ের সঙ্গে বিদেশ থাকেন। বছরে দুই একবার দেশে আসার পর চাচাতো ভাই-বোনদের সঙ্গে ঘোরাঘুরি করে ও দাদিমার সঙ্গে আড্ডা দিয়েই তার সময় কেটে যায়। এবার মিশা দেশে এসেছে ফেব্রুয়ারি মাসে। আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবসকে মাথায় রেখেই ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে সে। এ দিবসকে ঘিরে কী কী করা যায় তা নিয়ে চাচাতো ভাইবোন দীপা আর মিতুলের সঙ্গে আলাপ করেন মিশা। কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ার কারণে একুশে ফেব্রুয়ারি নিয়ে এতো উচ্ছ্বাস নেই মিতুলের। একুশের ইতিহাসটাও সে ঠিকমত জানে না।

একুশের ইতিহাস জানার পাশাপাশি দাদিমাকে নিয়ে মাতৃভাষা দিবস পালন ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনটি কাটান মিশা। এমনই গল্পে দেখা যাবে ‘ভুলিনি সেদিন’ নাটক।

নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। এছাড়া আছেন তন্ময় বিশ্বাস, মাইশা, মিলি বাসার, আশরাফ টুলু, সামিয়া নাহি প্রমূখ।

নাটকটি নিয়ে দিলার জামান বলেন, “নাটকের গল্প অসাধারণ। নির্মাণও ভালো ছিল। এতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে। আজ (৮ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৫ মিনিটে নাটকটি বিটিভিতে প্রচার হবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!