সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিইউএস বাংলা এয়ারলাইনস ও ব্র্যাক ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
spot_img
spot_img

ইউএস বাংলা এয়ারলাইনস ও ব্র্যাক ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অনলাইনে এয়ারলাইনস টিকিট বিক্রয়ের জন্য পেমেন্ট গেটওয়ে সেবা প্রদান করতে, দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। এই চুক্তির অধীনে, ইউএস-বাংলা এয়ারলাইনস এখন তাদের অফিসিয়াল ওয়েবসাইট (https://usbair.com/) এবং মোবাইল অ্যাপ-এর মাধ্যমে ভিসা ও মাস্টারকার্ড ব্যবহারকারী ভ্রমণকারীদের কাছ থেকে টিকিট কেনার পেমেন্ট গ্রহণ করতে পারবে।

এই পার্টনারশিপের মাধ্যমে ব্র্যাক ব্যাংক-এর অনলাইন মার্চেন্ট সার্ভিস পোর্টাল ব্যবহার করে, ভিসা ও মাস্টারকার্ড-এর মাধ্যমে কেনা টিকিট ফেরত/বাতিল করার অনুরোধ দ্রুত প্রসেস করতে পারবে ইউএস-বাংলা এয়ারলাইনস।

১৪ ডিসেম্বর ২০২২ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মোঃ মাহীয়ুল ইসলাম এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মোঃ শফিকুল ইসলাম।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব কার্ডস জোয়ার্দার তানভীর ফয়সাল, হেড অব প্রিমিয়াম ব্যাংকিং আবু সায়েম আনসারী, সিনিয়র ম্যানেজার, মার্চেন্ট অ্যাক্যুয়ারিং মানস বনিক, হেড অব অ্যালায়েন্স, মার্চেন্ট অ্যাকোয়্যারিং আশরাফুল আলম এবং ম্যানেজার, ই-কমার্স মার্চেন্ট অ্যাকোয়্যারিং মোঃ রায়হানুল কবির, এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর প্রোজেক্ট ম্যানেজার – এয়ারলাইন আইটি সিস্টেমস এ এফ এম ইমরানুল
হক।

এখন থেকে ব্র্যাক ব্যাংক দেশের সবচেয়ে বড় এয়ারলাইনসের জন্য উন্নত সার্ভিস পেমেন্ট গেটওয়ে সেবা প্রদান করবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments