মঙ্গলবার, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedইউটিউব প্রিমিয়ামে আসছে নতুন পাঁচ ফিচার
spot_img
spot_img

ইউটিউব প্রিমিয়ামে আসছে নতুন পাঁচ ফিচার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে নতুন পাঁচটি ফিচার যুক্ত হতে যাচ্ছে। এর মধ্যে অন্তত তিনটি ফিচার প্রাথমিক পরীক্ষার জন্য উন্মুক্ত করা হবে। তবে এসব ফিচার শুধু প্ল্যাটফর্মটির প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য আনা হচ্ছে বলে জানা গেছে।

টেকটাইমসের এক প্রতিবেদনে বলা হয়, অন্য প্ল্যাটফর্মগুলোর মতো পরীক্ষামূলক ফিচারগুলো বেটা ভার্সনে উন্মুক্ত করার পরিবর্তে শুরুতে প্রিমিয়াম ব্যবহারকারীদের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ দিচ্ছে ইউটিউব। সম্প্রতি এক ব্লগ পোস্টে ইউটিউবে প্রডাক্ট ম্যানেজার ডেভ ইউ নতুন ফিচারগুলোর বিষয়ে জানান। পাঁচটির মধ্যে দুটি স্ট্যাবল রিলিজ অর্থাত্ ব্যবহারকারীরা এরইমধ্যে সেগুলো ব্যবহার করছেন।

অন্যদিকে এর আগে ইউটিউবে কোনো ভিডিওর ডানে বা বামে ডাবল ক্লিক করলে ১০ সেকেন্ড স্কিপ করা যেত। এখন ডাবল ক্লিক করলে রিকমেন্ডেড অংশ থেকে ভিডিও চালু হবে। ইউটিউবের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারকারীর তথ্যের ওপর নির্ভর করে রিকমেন্ডেড অংশ নির্ধারণ করবে। এছাড়া ব্যবহারকারীরা এখন থেকে ইউটিউব শর্টস ভিডিও পিকচার ইন পিকচার (পিআইপি) মোডে দেখতে পারবেন।

অন্যদিকে পরীক্ষামূলক ফিচারগুলো ইউটিউব ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহার করা যাবে। প্ল্যাটফর্মটিতে পরীক্ষামূলকভাবে স্মার্ট ডাউনলোডের ফিচার আনা হচ্ছে, যার মাধ্যমে ইউটিউব শর্টস অফলাইনে দেখা যাবে। এছাড়া ইউটিউবের কথোপকথনভিত্তিক এআই ফিচারও ফিরিয়ে আনা হচ্ছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments