ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৫ টাকা ৯৭ পয়সা। এবং সমন্বিত আয় ৭ টাকা ১৩ পয়সা। এদিকে গতবছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ২ টাকা ৪৩ পয়সা আয় হয়েছিল। যা সমন্বিতভাবে আয় ছিল ৩ টাকা ১২ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৬২ টাকা ২৬ পয়সা। এবং সমন্বিতভাবে ৬৬ টাকা ৩৬ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments