ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের গত ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ৩০০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২৪০ শতাংশ ক্যাশ এবং ৬০ শতাংশ বোনাস ডিভিডেন্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০.৬৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪৩.৮০ টাকা।
এছাড়াও গত ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির এনএভি হয়েছে ১৩৯.৬০ টাকা।
উল্লেখ্য, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে আগামী ১৬ মে, ২০২৩। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ০৩ এপ্রিল, ২০২৩।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.





























Recent Comments