বুধবার, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণইতিবাচক ধারায় উভয় স্টক এক্সচেঞ্জ: লেনদেন ছাড়ালো হাজার কোটি
spot_img
spot_img

ইতিবাচক ধারায় উভয় স্টক এক্সচেঞ্জ: লেনদেন ছাড়ালো হাজার কোটি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ইতিবাচক ধারায় রয়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জ। সূচক ও লেনদেন বৃদ্ধিতে এগিয়ে যাচ্ছে দেশের পুঁজিবাজার। দুই কার্যদিবস পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ফের হাজার কোটি টাকা অতিক্রম করেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বেড়ে ৫০ কোটি টাকা অতিক্রম করেছে।

জানা যায়, আজ ২৯ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৩ শতাংশ বা ১৮.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৭৯.৬২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৪৯.৮২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১০.৯১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টির। সারাদিনে ডিএসইতে ২৮ কোটি ৭১ লাখ ৫৬ হাজার ১৭১টি শেয়ার ১ লাখ ৭৪ হাজার ৪৩৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১৭২ কোটি ৮৮ লাখ ৮৪ হাজার টাকা।

গতকাল ২৮ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭২ শতাংশ বা ৩৮.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৪৬১.৩৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৪৯.০৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৯.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১১২.৩৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৭০টির, কমে ১০৯টির এবং অপরিবর্তিত রয় ৭১টির। সারাদিনে ডিএসইতে ২২ কোটি ৯৫ লাখ ১৫ হাজার ৮১টি শেয়ার ১ লাখ ৪৭ হাজার ৮৬০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯৪০ কোটি ৩২ লাখ ৪৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৩২ কোটি ৫৬ লাখ ৩৮ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪৮ শতাংশ বা ৭৬.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৮৬৭.২০ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৪৯ শতাংশ বা ৪৬.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৫৭৩.২২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৭ কোটি ১৩ লাখ ১৬ হাজার ৬২৪ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৩৯ কোটি ৮১ লাখ ৮৬ হাজার ৪৭৮ টাকা।  সে হিসেবে লেনদেন বেড়েছে ১৭ কোটি ৩১ লাখ ৩০ হাজার ১৪৬ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments