রবিবার, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদইতিবাচক পুঁজিবাজার: নতুন আশায় সক্রিয় বিনিয়োগকারীরা
spot_img
spot_img

ইতিবাচক পুঁজিবাজার: নতুন আশায় সক্রিয় বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১১ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৫৩.৮৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ১১ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৪ শতাংশ বা ১৭.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯২.০৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৫২.৭০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯১৪.০৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৫ টির, কমেছে ১২৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৩.৮৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৯ কোটি ৬১ লাখ ২১ হাজার ৫৪৯ টি শেয়ার ১ লাখ ৫৯ হাজার ১৫২ বার হাতবদল হয়েছে। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৫১৯ কোটি ৫৫ লাখ ২৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১০ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৬ শতাংশ বা ৮.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ১৭৪.২৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৪৯.২০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৯১২.২২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৪০১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৬৬ টির, কমেছে ১৬৫ টির এবং অপরিবর্তিত রয় ৭০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪১.৩৯ শতাংশ শেয়ারের দর বৃদ্বি পায়। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ২৬ লাখ ৫৫ হাজার ৫৯১ টি শেয়ার ১ লাখ ৪২ হাজার ৫৫২ বার হাতবদল হয়। আজ দিন শেষে লেনদেন হয় ৪২০ কোটি ৬৫ লাখ ১৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৯৮ কোটি ৯০ লাখ ১২ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩০ শতাংশ বা ৪৩.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫১৯.৩৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬ টির, কমেছে ৬৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৪২ লাখ ৪৩ হাজার ৬৩৭ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments