শুক্রবার, ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদইতিবাচক পুঁজিবাজার: নতুন আশায় সক্রিয় বিনিয়োগকারীরা
spot_img
spot_img

ইতিবাচক পুঁজিবাজার: নতুন আশায় সক্রিয় বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১০ জুলাই, ২০২৫ তারিখ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৪৯.২৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ১০ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৪ শতাংশ বা ৩২.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ০৬৮.০৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১০০.৯৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৪.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯০৮.৬২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৪ টির, কমেছে ১২৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৯.২৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৭ কোটি ৩৩ লাখ ৯১ হাজার ০৭৮ টি শেয়ার ২ লাখ ৮ হাজার ৩৫৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৭৯ কোটি ২ লাখ ২৯ হাজার টাকা।

গত কার্যদিবসে, অর্থাৎ ৯ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৮ শতাংশ বা ৫৩.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ০৩৫.৪৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ০৯৪.১১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৮.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৮৯৪.২০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৭৩ টির, কমেছে ৭৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬ টির। অর্থাৎ গত কার্যদিবসে ৬৮.৭৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৩০ কোটি ৯২ লাখ ২ হাজার ৭৯৩ টি শেয়ার ২ লাখ ৮ হাজার ০৯৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৯০ কোটি ৬২ লাখ ৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১১ কোটি ৫৯ লাখ ৮০ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৮৪ শতাংশ বা ১১৮.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ০৭৮.১৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৫ টির, কমেছে ৭৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৭১ লাখ ১৪ হাজার ৩৮৬ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments