সোমবার, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদইতিবাচক পুঁজিবাজার: লোকসান কমছে বিনিয়োগকারীদের
spot_img
spot_img

ইতিবাচক পুঁজিবাজার: লোকসান কমছে বিনিয়োগকারীদের

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৩ জুলাই, ২০২৫ তারিখ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৫৪.৬৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ২৩ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৭৭ শতাংশ বা ৯৩.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৬৩.৯৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৭৮.৪৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫৬.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ০৮৬.৪৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৮ টির, কমেছে ১০২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৪.৬৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৩৬ কোটি ৭৯ লাখ ০৮ হাজার ৬৪৪টি শেয়ার ২ লাখ ৪৪ হাজার ৩৫০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯৮৬ কোটি ৫৩ লাখ ৮১ হাজার টাকা।

গত কার্যদিবসে, অর্থাৎ ২২ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৭ শতাংশ বা ৫০.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ২৭০.৫৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৪৬.৭৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৮.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৬১.৬৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৭৩ টির, কমেছে ১৫১ টির এবং অপরিবর্তিত রয় ৬৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৪.০২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২৩ কোটি ৮২ লাখ ৭৫ হাজার ৮৮৫টি শেয়ার ২ লাখ ০৭ হাজার ৬২৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭২২ কোটি ২৯ লাখ ৮৫ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৬৪ কোটি ২৩ লাখ ৯৬ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৭১ শতাংশ বা ২৫০.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৯০৫.৩০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৮ টির, কমেছে ৮০ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৬৭ লাখ ৪৯ হাজার ৭৮০ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments