শনিবার, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণইতিবাচক শেয়ারবাজার: আস্থা ফেরানোই মূল চ্যালেঞ্জ
spot_img
spot_img

ইতিবাচক শেয়ারবাজার: আস্থা ফেরানোই মূল চ্যালেঞ্জ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৮ আগস্ট, ২০২৪ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৬৮.০৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৮ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.২৪ শতাংশ বা ৭০.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৫৬.৭১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৭.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৩৪.৩৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩০.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১৭.৯২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭১ টির, কমেছে ৭৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬৮.০৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৫ কোটি ৬০ লাখ ৮৩ হাজার ৭৮৪ টি শেয়ার ১ লাখ ৭৬ হাজার ৯৯৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮৯৮ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৭ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৫ শতাংশ বা ১৪.৮০ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৬৮৫.৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৯০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ২১৭.০৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৬৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৮৭.৪৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৩১ টির, কমেছিল ২৩১ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৩৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৩.১৬ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১৯ কোটি ৬৯ লাখ ৩৬ হাজার ৩৪২ টি শেয়ার ১ লাখ ৪০ হাজার ৫৬৯ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৭৫০ কোটি ২৪ লাখ ৪ হাজার টাকা।

উল্লেখ, সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৪৮ কোটি ৪০ লাখ ৭৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৮২ শতাংশ বা ১৩৩.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৬ হাজার ৪০২.৫১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৭ টির, কমেছে ৮১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ২২ লাখ ৪৫ হাজার ৮৯৮ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments