ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্বকাপের সময় থেকেই একের পর চাপে পিষ্ট হয়েছেন তিনি। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এবার সাবেক ফুটবলার সাবেক ফুটবলারদের তোপের মুখে পড়েছেন। ফিফা প্লেয়ার্স ভয়েস প্যানেলের পক্ষে এক বিবৃতিতে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার মিকায়েল সিলভেস্ত্রে জানিয়েছেন, ফিফার শীর্ষ পদে পরিবর্তন চাইছেন তারা।
সিলভেস্ত্রে তার এক্স অ্যাকাউন্টে ইনফান্তিনোকে নিয়ে করা প্লেয়ার্স ভয়েস প্যানেলের এক পোস্ট শেয়ার করে, ‘যথেষ্ট হয়েছে।’ সেই বার্তা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছেন আরও অনেক সাবেক ফুটবলার। যাদের মধ্যে আছেন ইংল্যান্ডের দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন লুসি ব্রোঞ্জ ও ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এমানুয়েল পেতিত।
প্লেয়ার্স ভয়েস প্যানেলের সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্বজুড়ে লাখ লাখ ভক্তদের মতোই ঠিক একই উদ্বেগ খেলোয়াড়দের মধ্যেও বিরাজ করছে। তাদের মতো আমরাও দেখেছি ফিফার বর্তমান নেতৃত্বের অধীনে আমাদের প্রিয় খেলাটি তার মূল মূল্যবোধ থেকে দূরে সরে যাচ্ছে।’
সেখানে আরও বলা হয়, ‘দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি, ফিফার বড় বড় সিদ্ধান্তগুলো খেলোয়াড়দের সঙ্গে পরামর্শ না করেই নেওয়া হচ্ছে বা বিবেচনা করা হচ্ছে। এমনকি খেলাটিকে যারা বাঁচিয়ে রেখেছে, সেই ভক্তদেরও তোয়াক্কা করা হয় না। তাই ফিফার শীর্ষ পদে পরিবর্তন অপরিহার্য। ক্ষমতা তাকে অন্ধ করে দিয়েছে। তার নিজস্ব স্বার্থ এবং ফুটবলের জন্য যা সর্বোত্তম, তার মধ্যে পার্থক্য করার সামর্থ্যও হারিয়ে ফেলেছেন।’
বিবৃতির শেষ অংশে বলা হয়েছে, ‘সাম্প্রতিক ঘটনাগুলোর কারণে চুপ থাকা অসম্ভব। আমরা সব স্টেকহোল্ডারদের এগিয়ে আসার জন্য এবং আমাদের ফুটবলের ভবিষ্যৎকে নতুন করে সাজাতে সাহায্য করার আবেদন করছি।’
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments