বুধবার, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদইনভেস্টিট গ্রোথ ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

ইনভেস্টিট গ্রোথ ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইনভেস্টিট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড (Open-end Mutual Fund) ইনভেস্টিট গ্রোথ ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। সর্বশেষ বছরের জন্য ইউনিটহোল্ডাররা ৫ শতাংশ হারে নগদ ডিভিডেন্ড পাবেন। গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের বিপরীতে ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।

বুধবার ১৫ জুলাই) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ইনভেস্টিট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড সূত্রে এই তথ্য জানা গেছে।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে যেসব বিনিয়োগকারীর কাছে আলোচিত ফান্ডের ইউনিট ছিল, তারা ঘোষিত ডিভিডেন্ড পাওয়ার জন্য যোগ্য হবেন।

সূত্র অনুসারে, ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরে ইনভেস্টিট গ্রোথ ফান্ডের ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটের বিপরীতে নিট আয় (ইপিইউ) হয়েছে ১ টাকা ৫১ পয়সা। এ সময়ে ইউনিট প্রতি ক্যাশফ্লো ছিল ৫৬ পয়সা।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে বাজারমূল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৮১ পয়সা।

সর্বশেষ বছরে ফান্ডটির নিট মুনাফা ছিল ১ কোটি ৫২ লাখ ২৫ হাজার টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments